সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, ‘পাঁচ আগস্টের পরে বাংলাদেশের পুলিশের শিক্ষা হয়নি। প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করার ঘটনা বুদ্ধি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতো। কিন্তু পুলিশ তার বিপরীত করেছে।’
রোববার (০৮ ফেব্রুয়ারি) ঐক্য ও সম্প্রীতির সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিশির মনির বলেন, ‘হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা লাগাকে আমি সঠিক মনে করি না। একজন ব্যাক্তি হত্যার বিচার যদি জাতি না করতে পেরে তৃতীয় পক্ষকে ডেকে আনতে হয়, তাহলে এটা রাষ্ট্রের দুর্বলতা প্রকাশ পায়।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করেছিলাম বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ওসমান হাদির হত্যাকান্ডের সকল তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারবে। কিন্তু এখানে জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি মনে করি বাংলাদেশে যদি হত্যাকান্ডের বিচার করার সক্ষমতা না থাকে, তাহলে এটা দেশের জন্য ভালো কোনো সংবাদ নয়।’
শিশির মনির বলেন, ‘এই সময়ে প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করাকে আমি সঠিক মনে করি না। সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ফলে এই ধরনের কর্মকান্ড নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার রাস্তা ওপেন করে দিবে। তবে পুলিশ যেভাবে তাদের আক্রমণ করেছে সেটাও ঠিক হয়নি।’
সুনামগঞ্জ-২ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোট, অ্যাডভোকেট শিশির মনির, দিরাই-শাল্লা