সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন
কেন্দ্রীয় জামায়াতের আমীর ডা: শফিকুর রহমানের আগামী ০৭ ফেব্রুয়ারি (শনিবার) কুলাউড়া সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পাবে কুলাউড়া। ফলে বিগত ৫২ বছরের বঞ্চিত কুলাউড়াবাসী পাবে উন্নয়ন। অগ্রাধিকার ও ইনসাফের ভিত্তিতে এই উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে।’
৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাদ জোহর বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে কুলাউড়ায় স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী বলেন, ‘কেন্দ্রীয় জামায়াতের আমীর এই কুলাউড়ার কৃতি সন্তান। ১২ তারিখের নির্বাচনের পর তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কুলাউড়া উপজেলার মানুষ গত ৫২ বছর থেকে উন্নয়ন বঞ্চিত। সেই উন্নয়ন বঞ্চনার অবসান হবে।’
মৌলভীবাজার জেলা সেক্রেটারী মো. ইয়ামীর আলীর উপস্থাপনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদের সদস্য আবদুল কুদ্দুস নোমান, বাংলাদেশ খেলাফতে মজলিশ কুলাউড়া উপজেলার সভাপতি প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমদ, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলা সভাপতি মোঃ ফারুক উদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুর রহমান, সহ-সভাপতি আব্দুস শাকুর, এনসিপি জেলা যুগ্ম সদস্য সচিব শাহ আলম সরকার, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মোঃ জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাহিদ রুমেলসহ জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া কর্মরত সংবাদ কর্মীরা।
নির্বাচন, প্রধানমন্ত্রী, কুলাউড়া, মো. সায়েদ আলী, মৌলভীবাজার-০২ আসন