হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সম্পদের সুষ্ঠু ব্যবহার করে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করা সম্ভব। আল্লার সৃষ্টির অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, পিয়াইন ও সারি নদীর মতো স্থানগুলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
তিনি বলেন, এই পর্যটন কেন্দ্রগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে সবার নজর কাড়ে। দেশি-বিদেশী পর্যটরা আকৃষ্ট হয়ে বার বার আসে এমন পরিবেশ তৈরি করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, হোটেল-মোটেল-রেষ্টুরেন্ট গড়ে তুলতে হবে। এর মূল ভিত্তি হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুন্দর -নিরাপদ পরিবেশ বজায় রাখা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট উপজেলার পর্ব জাফলং ইউনিয়ন ও মধ্য জাফলং ইউনিয়নে দিন ব্যাপি গণসংযোগ-পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করব। আমরা সততা, সাহসিকতা দিয়ে এগিয়ে যাব। বিএনপি সরকার গঠন করলে কোনো রক্তচক্ষু আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। সকল চ্যালেঞ্জ- প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমরা স্বচ্ছতা, অগ্রগতির পথে এগিয়ে যাব।
সিলেট-৪ আসন, বিএনপি, আরিফুল হক