০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

তাহসিনা রুশদীর লুনা

একটি ষড়যন্ত্র চলছে, এটি মোকাবিলায় সবাই ভোট সেন্টারে গিয়ে ভোট দিন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আগামী নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াই। ভোটের দিন শেষ পর্যন্ত এ লড়াই চালিয়ে যেতে হবে। আমরা জানি, একটি ষড়যন্ত্র চলছে। আমরা একটি অদৃশ্য শক্তির সাথে লড়াই করছি। এ ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাই ভোট সেন্টারে গিয়ে ভোট দিবেন।’

 

তিনি বলেন, ‘শুধু ভোট দিলে হবে না, ভোটের ফলাফল নিয়ে তবেই সেন্টার ত্যাগ করবেন। ইরিয়াসপত্নী লুনা বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে ইলিয়াস আলীকে ভালোবেসে অনেক সেন্টারে একটি ভোটও দেন নি আপনারা। এবার প্রতিটি সেন্টারে শতভাগ ভোট দিয়ে প্রমাণ করুন আপনারা ইলিয়াস আলীকে কতটুকু ভালোবাসেন।’

 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষের সমর্থনে পৌরসভার ৪নং ওয়ার্ডের কালিগঞ্জ বাজারে জনসভায় তিনি এসব কথা বলেন।
 
তাহসিনা রুশদীর বলেন, ‘এম. ইলিয়াস আলী ৫ বছরে যে উন্নয়ন করেছিলেন, সেই উন্নয়নের সংস্কার বিগত ১৭ বছরে সবাই কেউ করতে পারেনি। উন্নয়নের জন্য বলতে হবে না, উন্নয়ন হবে। যেখানে যা প্রয়োজন সবকিছু পরিকল্পনা আমরা করে রেখেছি। ইতোমধ্যে আমি বিশ্বনাথ-জগন্নাথপুর ও বিশ্বনাথ-সিংগেরকাছ সড়ক সহ ৬ সড়কের জন্য প্রায় ১১ কোটি টাকার অনুমোদন করে নিয়েছি। অনেক সড়কের কাজ শুরু হয়ে গেছে।’ 
 

পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম. আছকির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ সভাপতি এম আসকির আলী, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, সাবেক সহ-সভাপতি তৈমূছ আলী, সাবেক যুগ্ম সম্পাদক গুলজার খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, এম. ইলিয়াস আলী ও তাহসিনা রুশদীর লুনা দম্পতির ছোট ছেলে লাবীব শারার, মোময়নুল হক,গউচ খান, নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, জেলা মহিলাদলের সহ-সভাপতি অ্যাডভোকেট জহুরা জেসমিন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এটিএম হেলাল উদ্দিন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বনাথ, সিলেট-২ আসন, লুনা, ইলিয়াস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ