২৩ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট-৫ আসনে বেশিরভাগ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শেষ

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্টুভাবে সম্পন্নের লক্ষে ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সিলেট-৫ আসনের অন্তর্ভুক্ত কানাইঘাটের ৮১ টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কথা জানিয়েছে কানাইঘাট উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন জানায়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছে ইসি। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় মোট ৮১টি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

 

প্রশাসন জানায়, সিলেট-৫ আসনের ৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৫ শতাংশের বেশি কেন্দ্রে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।

 

কানাইঘাটের সহকারী রিটানিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহদী হাসান শাকিল জানান, ‘ইসির নির্দেশ মোতাবেক কানাইঘাট ও জকিগঞ্জের অর্ন্তভুক্ত ৮১টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। সুষ্টু পরিবেশে গণ ভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তার জন্য প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, সিলেট-৫ আসন, কানাইঘাট, ভোটকেন্দ্র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ