সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ‘বিএনপি বহুকাল থেকে বলে আসছে বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করার জন্য। অন্তর্বর্তী সরকার সেই ব্যবস্থা করেছে। কিন্তু মিডিয়া ও পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি, একটা রাজনৈতিক দল পোস্টার ব্যালট দখলের চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘আগে যেভাবে ভোট চুরি হয়েছে, এখন আপনার ভোট দখলের চেষ্টা করছে। তাই সকলকে সজাগ এবং সতর্ক থাকতে হবে।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় হবিগঞ্জে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে লক্ষ মানুষের প্রাণের বিনিময় ও লক্ষ মা-বোনের সম্মানের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজকের এই রাজনৈতিক দল বাংলাদেশকে স্বাধীন হতে দেয়নি। তারা তাদের পক্ষ নিয়েছিল। ফলে লক্ষ লক্ষ মা-বোনের সম্মানহানি হয়েছে। লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের শহীদ হয়েছেন।’
’এদেরকে আমরা পঞ্চাশ বছর আগে দেখছি। তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজেই নতুন করে দেখার সুযোগ নেই। এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা, যারা এদেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে’ বলেন বিএনপি চেয়ারম্যান।
তিনি বলেন, ‘এদেশের বহু তরুণ-যুবক বিদেশে যেতে চায়। কিন্তু বিদেশে যেতে হলে তাদেরকে যদি ভালো ট্রেনিং দেওয়া যায় তাহলে তারা ভালো চাকরি করতে পারবে। এজন্য শুধু হবিগঞ্জ নয়, সারা বাংলাদেশে আমরা বহু ভোকেশনাল কলেজ তৈরি করতে চাই। তরুণ-যুবক সমাজকে ট্রেনিং দিতে চাই, দক্ষ শ্রমিকে রূপান্তর করতে চাই।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে মসজিদ, মাদরাসার ইমাম-মোয়াজ্জিন ও খাদিমদের জন্য সম্মানের ব্যবস্থা করব। মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবং নির্ভরশীলতা থেকে মুক্তি অর্জনের জন্য যারা সারা জীবন রাজপথে ছিল তাদের সম্মান জানাতে সজাগ থাকতে হবে- গণতন্ত্র রক্ষার জন্য, যাতে সবাই দিতে পারে।’
তারেক রহমান, হবিগঞ্জ, সিলেট, নির্বাচন, বিএনপি