সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মো. আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান বিকেল ৪ টার দিকে চৌধুরী আশরাফুল বারী নোমান তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ছিলেন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে চৌধুরী আশরাফুল বারী নোমান জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শুরুতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরামের অজ্ঞাতে একটি আসনে সমঝোতা হওয়ায় তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
হবিগঞ্জ-৩, গণঅধিকার, প্রার্থী, আশরাফুল বারী নোমান, মনোনয়ন, প্রত্যাহার