১৬ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

নলুয়ার হাওরে কম্বাইন্ড হারভেস্টারে ধান কাটার উদ্বোধন

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ মে, ২০২৫ ৭:০৮ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নলুয়ার হাওরে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে সমলয় পদ্ধতিতে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। 


রোববার (১১ মে) দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এর আগে, উপজেলা কৃষি অফিসের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রাজন আকন্দ, কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, এলজিইডি কর্মকর্তা সোহরাব হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন শীলসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষকের সময়, শ্রম ও খরচ তিনটিই সাশ্রয় হচ্ছে। পাশাপাশি হাওর এলাকার মতো দুর্বল অবকাঠামোর অঞ্চলে দ্রুত ধান সংগ্রহ সম্ভব হচ্ছে বলেও তারা জানান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, নলুয়ার হাওর, কম্বাইন হারভেস্টার মেশিন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ