১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / বন্যপ্রাণী সংরক্ষণ

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটি মারা গেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ১:৩৮ অপরাহ্ন


সিলেটে ট্রেনের ধাক্কায় আহত পোষা হাতিটি অবশেষে মারা গেছে।

সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ।

তিনি জানান, উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো যায়নি।

এর আগে, রোববার (১৮ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকার প্রগতি ফিলিং স্টেশনের পাশ থেকে খাদে পড়া হাতিটিকে উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।

বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, শনিবার রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় পাশের খাদে পড়ে যায় পোষা হাতিটি। পরদিন রোববার বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় উদ্ধার করা হয় পোষ্য হাতিটিকে। 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

খাদে পড়া, পোষা হাতি, ট্রেনের ধাক্কা, সিলেট, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ