২২ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সৈয়দ তামিম আহমদ

হাওরের উন্নয়ন ছাড়া জগন্নাথপুর–শান্তিগঞ্জ এগোবে না

প্রতিনিধি. জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ মে, ২০২৫ ৩:০৫ অপরাহ্ন


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ বলেছেন, 'হাওরের উন্নয়ন ছাড়া জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ এগিয়ে যেতে পারে না। হাওরের ধান, মাছ আর প্রাকৃতিক সম্পদই এই অঞ্চলের প্রাণ। তাই হাওর বাঁচাতে নদী-খাল খননসহ প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নিতে হবে।'

সোমবার (১২ মে) দুপুর ১২টায় জগন্নাথপুর পৌর শহরের থানা রোডে জমিয়ত কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ-৩) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।

সৈয়দ তামিম আহমদ আরও বলেন, 'স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলের মানুষ এখনো উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তা-ঘাট, চিকিৎসা, শিক্ষা, কৃষি ও শিল্পসবখাতেই রয়েছে সীমাহীন অবহেলা। হাওর রক্ষা ও জনজীবন উন্নয়নে পরিকল্পিত ১০ দফা কর্মসূচি নিয়ে আমি জনগণের পাশে দাঁড়াতে চাই।'

সভায় আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ রসিদ আহমদ, মাওলানা সাহিদ আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাবিব রাছেল এবং উপজেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক হাফিজ রাইয়ান আহমদ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সৈয়দ তামিম আহমদ, হাওর উন্নয়ন, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ-৩

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ