সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে গোয়াইনঘাটের অঞ্চলে পরিবর্তনের দৃশ্য দেখতে পাবেন ইনশাআল্লাহ। বিগত ১৭ বছরে গোয়াইনঘাটের মানুষদের সঙ্গে যে ধরনের অবিচার হয়েছে, তা জাতির সামনে তুলে ধরতে হবে। উন্নয়নের নামে লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের চেহারা সকলের সামনে উন্মুক্ত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিশাল এই জনপদের ১৩টি ইউনিয়নে ভালো রাস্তা নেই, স্কুল-কলেজ-মাদরাসা নেই, আধুনিক ক্লিনিক-হাসপাতাল নেই। মনে হয় যেন যুদ্ধবিধ্বস্ত এলাকায় আছি।’
সোমবার (১২ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে দিনব্যাপি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
পৃথক দোয়া মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গিয়েছেন। তিনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, বাকস্বাধীনতা অর্জন এবং গণতন্ত্রের জন্য নিজে জেলজুলুমের শিকার হলেও ফ্যাসিবাদীদের কাছে নতি স্বীকার করেননি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার নীতি-নৈতিকতা, আদর্শের উত্তরসূরী, তাদের দেখানো পথেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, সহ-সভাপতি উসমান গণী, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, জমিয়তে উলামা ইসলাম গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও যুবদলের নেতা-কর্মীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট, আরিফুল হক চৌধুরী, গোয়াইনঘাট, নির্বাচন