সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৮:২০ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ায় ‘আলহামদুলিল্লাহ’ আই অ্যাম সো হ্যাপি বলেছেন তিনি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বহিষ্কার হওয়ার প্রতিক্রিয়ায় সিলেট ভয়েসের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মামুনুর রশিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ’ আই অ্যাম সো হ্যাপি, সারা বাংলাদেশের মধ্যে পরিচিতি দিসে যার জন্য আমি খুশি। নির্বাচনে অংশগ্রহণ করার লাগিই আমারে বহিষ্কার করা হইছে তাই এখন আর প্রত্যাহার করমু কিলান, আমি মনেকরি দল আমাকে খুব ভালো সিদ্ধান্ত দিয়েছে। আমি মনেকরি দল আমারে আরও কাজ করার সুযোগ করিয়া দিসে, আমি একটা নিয়ন্ত্রিত গণ্ডি থকি বার হইয়া মুক্ত আকাশও এখন আমি ফাইট করতে পারমু।
এর আগে বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)কে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
চাকসু মামুন, সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি