২৪ এপ্রিল ২০২৬

নির্বাচন

সিলেট-২ আসনে ১০ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে : মুনতাছির আলী

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৬:২০ অপরাহ্ন


এয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ১০ দলীয় লিয়াজো কমিটির মনোনীত (দেয়ালঘড়ি) প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী বিশ্বনাথ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রার্থী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। 

প্রার্থী মুনতাছির আলী বলেন, ১০ দলীয় সকল নেতাকর্মীদের ঐক্যই খেলাফত মজলিসের বড় শক্তি। সবাই এক্যবদ্ধভাবে কাজ করলে সিলেট-২ আসনে ১০ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে। সকলের ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

তিনি বলেন, আমি নির্বাচিত হই বা না হই এলাকার উন্নয়নে আমরা সকলেই একতাবদ্ধভাবে কাজ অব্যহত রাখবো। খেলাফত মজলিস চায় রাজনীতি সুস্থ ধারায় ফিরে আসুক। রাজনীতি সিজনশীল একটা বিষয়, রাজনীতি কোন সাধারণ বিষয় নয় এাঁ একটা চলমাল প্রক্রিয়ার বিষয়। সমাজে রাজনীতির ধারা প্রতিষ্ঠা হলে, প্রকৃপক্ষে মানুষের অধিকার অভিমত এবং তাদের আশা আখাঙ্খার প্রতিফলিত হবে। যদি রাজনীতির ধারা গঠিত হয় হিংসতার ভেতর দিয়ে, আর চাঁদাবাজির মধ্য দিয়ে, থানার দালাদির মধ্যদিয়ে- সেই রাজনীতির কোন কল্যান নাই। 

উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি গৌছ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, উপজেলা খেলাফত মজলিসের সহসাধারণ সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ রাজু প্রমুখ। 


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, বিশ্বনাথ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ