সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে কামরুজ্জামান কামরুলের লড়াইয়ের আভাস মিলেছে। কামরুল এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে কামরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক।
এদিকে কামরুলের পক্ষে যেসব নেতাকর্মীরা গিয়ে মনোনয়ন ফরম কিনেছেন তাদের মধ্যে সম্মুখ সারিতে ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।
তিনি বলেন, মনোনয়ন ফরম নিতে কামরুলের পক্ষ থেকে ততটা চাপ ছিলনা, যতটা না সুনামগঞ্জ-১ আসনের হাজার হাজার খেটে-খাওয়া শ্রমজীবী মানুষের চাপ রয়েছে। আর এসকল ভালোবাসার মানুষদের চাপেই মূলত আজকে কামরুলের পক্ষে গিয়ে মনোনয়ন ফরম কিনতে হয়েছে। মনোনয়ন কেনার টাকাও সাধারণ কর্মীরা মিলে দিয়েছেন।
এ বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, আমি ঢাকাতে অবস্থান করছি। আমার পক্ষে মেহেদী হাসান উজ্জ্বল ও আরও অনেকে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বিষয়টি অবগত হয়েছি।
নির্বাচন, সুনামগঞ্জ-১ আসন, কামরুল, রাজনীতি, বিএনপি, মনোনয়ন