০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে একজন নিহত

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ মে, ২০২৫ ১০:৪০ অপরাহ্ন


সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকায় মাদকাসক্ত অবস্থায় গালিগালাজে বাধা দেওয়ায় আব্দুল মোবিন (৫৬) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক হৃদয় বণিক (৩২) কে আটক করেছে।

নিহত আব্দুল মোবিন পূর্ব তেঘরিয়ার মৃত শামছুলের ছেলে। বর্তমানে তিনি নতুনপাড়া এলাকায় বসবাস করছিলেন। আর আটক হৃদয় বণিক পুর্ব নতুপাড়া এলাকার রবি বণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে হৃদয় বণিক মাদকাসক্ত অবস্থায় রাস্তায় অসংলগ্ন আচরণ ও গালিগালাজ করছিলেন। এ সময় আব্দুল মোবিন তাকে বাধা দিলে হৃদয় ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মোবিনকে পরপর ৫-৬ বার আঘাত করে। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী স্বামীর মৃত্যুসংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিহতের ভায়রা জিল্লুর রহমান সোহাগ বলেন, 'হৃদয় প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় রাস্তাঘাটে মানুষজনকে উত্যক্ত করত। এলাকাবাসী তাকে একাধিকবার বাধা দিলেও সে কোন কিছু তোয়াক্কা করত না।'

নিহতের বউ এর বড়  ভাই মো. সুয়েব আহমেদ বলেন, 'মোবিন ভাই খুবই নম্র-ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। কখনো কারও সঙ্গে ঝামেলায় জড়াননি। তার নির্মম হত্যার সঠিক বিচার চাই।'

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, 'খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ঘাতক হৃদয়কে আটক করি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ ছুরিকাঘাত হত্যা, মাদকাসক্ত হৃদয় বণিক, আব্দুল মোবিন নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ