০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

নগরীতে ছিনতাইয়ের সময় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ মে, ২০২৫ ৮:০৮ অপরাহ্ন


সিলেট নগরীতে ছিনতাইয়ের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে।


সোমবার (৫ মে) রাত ১০টার দিকে আম্বরখানা সরকারি কলোনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল বিষয়টি নিশ্চিত করেছেন। 


আটককৃত যুবকের নাম ইব্রাহিম আহমদ আদহাম (২২)। তিনি সিলেট নগরীর মজুমদারী এলাকার বুদু মিয়ার ছেলে। 


পুলিশ জানায়, সোমবার রাতে আম্বরখানার বনশ্রী নার্সারীর পাশে ছিনতাইকারীর কবলে পড়েন এক সিএনজিচালিত অটোরিকশা চালক। এ সময় তিনি চিৎকার শুরু করলে ঘটনাস্থলে এসে ছিনতাইকারী ইব্রাহিমকে হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।  

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল বলেন, ‘আটককৃতের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেটে ছিনতাই, ছিনতাইকারী গ্রেপ্তার, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ