০৬ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

সিকৃবিতে সার্ক কৃষি কেন্দ্র বুক কর্নার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ৭:১০ অপরাহ্ন


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে সার্ক কৃষি কেন্দ্র বুক কর্নার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কর্নারের উদ্বোধন করেন।

 

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বুক কর্নার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ভিত্তি শক্তিশালী করবে এবং উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুক কর্নারটি শিক্ষার্থীদের আপডেটেড গবেষণা উপকরণ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ দেবে, যা সিকৃবি থেকে আরও দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ গ্রাজুয়েট তৈরি করতে সহায়তা করবে।

 

প্রফেসর ড. আলিমুল ইসলাম বলেন, উদ্যোগটি সিকৃবির বিশেষজ্ঞদের জন্য সার্ক সদস্য দেশগুলোর কৃষি উন্নয়নে অবদান রাখার নতুন দিগন্ত উন্মোচন করবে। বুক কর্নার স্থাপনের ফলে দক্ষিণ এশিয়ার কৃষি খাতের গবেষণা, উন্নয়ন এবংজ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে কৃষি সম্পর্কিত তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা,জলবায়ু-স্মার্ট কৃষি এবং অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পে অংশ নেওয়া , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কৃষকদের সহায়তা করা সম্ভব হবে।

 

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনুর রশিদ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে জ্ঞান বিনিময়ের মাধ্যমে সার্ক কৃষি কেন্দ্রের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন। 

 

তিনি বলেন, দক্ষ কৃষি পেশাজীবী তৈরির লক্ষে সার্ক কৃষি কেন্দ্র বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্পন্ন প্রকাশনা, প্রশিক্ষণ সুবিধা এবং যৌথ গবেষণা উদ্যোগের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক সুবীর কুমার পাল। অনুষ্ঠানে সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. মো. ইউনুস আলী, ড. সিকান্দার খান তানভীর, ড. রাজা উল্লাহ খানসহ সিকৃবির বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । 

 

উল্লেখ্য, সার্ক কৃষি কেন্দ্র বুক কর্নার স্থাপনের লক্ষ হলো একাডেমিক সম্পদ বৃদ্ধি করা এবং শিক্ষার্থী, গবেষক ও শিক্ষক সদস্যদের মধ্যে আঞ্চলিক কৃষিভিত্তিক জ্ঞান প্রচার করা।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি সার্ক কৃষি কেন্দ্র, সার্ক কৃষি কেন্দ্র বুক কর্নার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা ও জ্ঞান বিনিময়, দক্ষিণ এশিয়ার কৃষি উন্নয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ