০৬ জুন ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়লো ১১টি দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৫ জুন, ২০২৬ ৭:২১ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মেহেরপুর বাজারে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারে আশপাশের লোকজন আগুনের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আসেন। এরপর স্থানীয়রা শত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। মূহুর্তে ভয়াবহ আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১১টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একসাথে পুড়ে ছাই হয়েছে ইলেকট্রনিক্স, ফার্ণিচার, জুয়েলারি, ভূষিমালের দোকানসহ ১১টি দোকান। তবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত কি ভাবে হয়েছে তা জানা যায়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী বাহা উদ্দিন বাহার বলেন, ৩টার দিকে হঠাৎ করে আমার দোকানসহ পাশের ১১টি দোকানে আগুন লাগে। আমি ফোন পেয়ে দোকানে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবমিলিয়ে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাত ৪টা বা সাড়ে ৪টার দিকে স্থানীয়দের সহায়তায় ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে।

গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফাহিম আহমেদ বলেন,'আমাদের কাছে আগুনের ঘটনার কোন খবর আসেনি।'

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আগুনের ঘটনার খবর শুনেছি। 

তবে ইউএনও রফিকুল ইসলাম জরুরি মিটিংয়ে থাকায় এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গোলাপগঞ্জ, অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ