সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৫ ১১:০১ অপরাহ্ন
সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ার অবৈধ দখলের প্রতিবাদ করায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (১৫ নভেম্বর) মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
শনিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুই পরিষদের জেলা ও মহানগর শাখার আহবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার এই দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে দখল, অপপ্রচার ও হুমকির অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় সিলেট জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।
ফ্রন্টের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অবৈধ দখলদার জীতেন দেবনাথ, স্মৃতি রাণী দেবনাথ ও তাদের ছেলে রাহুল দেবনাথ কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ ও সিলেট শহরের বিশিষ্ট সনাতন সম্প্রদায়ের ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা মামলা, অপপ্রচার এবং হুমকি-ধামকির ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘এটি কেবল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির প্রয়াস নয়, বরং পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি আত্মসাৎ ও দখলের একটি ঔদ্ধত্যপূর্ণ অপচেষ্টা। এতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত লেগেছে।’
সিলেট, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, মানববন্ধন, আখড়া, দখল