শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ২:৩৩ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্তদের বিরুদ্ধে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট ভয়েসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
তিনি বলেন, ‘যারা স্বতন্ত্র বা বিদ্রোহী হওয়ার ইচ্ছা পোষণ করছে তাদের বিরুদ্ধে আমাদের নির্দেশনা কঠোর। যদি কেউ মনে করে দলের চেয়ে সে বড়, তাহলে তিনি — যতই মর্যাদাপূর্ণ ব্যক্তি হোন — দলের নিয়মে ঝরে পড়বেন। দল তাকে কখনো ছাড় দেবে না, তাকে দলীয় শাস্তি ভোগ করতে হবে এবং বহিষ্কৃত করা হবে। এখানে কোন ছাড় নয়।’
মিফতাহ সিদ্দিকী আরও বলেন, ‘নিজেকে বড় ভাবার কোনো কারণ নেই। আমি যতক্ষণ পর্যন্ত দলের আইন ও প্রথা মানি, ততক্ষণ দলের সিদ্ধান্ত মেনে চলব, না হলে ঝড়ে পড়তে হবে।’
মিফতা সিদ্দিকি, বিএনপি, জাতীয় সংসদ নির্বাচন, সিলেট