হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ন
ন্যায্য মজুরি ও শ্রমআইন বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানে সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের ১ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার লাইব্রেরি হলে এর আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলন করেন- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কুমার চন্দ্র রায় ও দলীয় পতাকা উত্তোলন করেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি চৌধুরী আশিকুল আলম।
উদ্বোধনের পরেই বর্ণাঢ্য লাল পতাকা র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলন স্থলে এসে ২য় অধিবেশনের কাজ শুরু হয়।
জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকারের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই সংগঠন প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত সংঠনের নেতাকমীর্, শুভাকাঙ্খী এবং শ্রমিক আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন এবং দাঁড়িয়ে ১ মিনিট শোক নিরবতা পালন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি চৌধুরী আশিকুল আলম।
এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটি সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট শাখার আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এমরান আলী রিমন, আমিনুল ইসলাম জুয়েল, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগর, সাবেক সহ—সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরাণ থানা কমিটির যুগ্ন সম্পাদক আব্দুস সালাম।
প্রধান অতিথি চৌধুরী আশিকুল আলম তার বক্তব্যে বলেন, ‘আমরা এমন এক সময় সম্মেলন করতে যাচ্ছি যখন পুঁজি ও শক্তি অনুপাতের বাজার ও প্রভাব বলয় পূর্ণবণ্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা প্রতিদ্ধন্ধিতা সুতীব্র রূপ ধারন করে বাণিজ্যযুদ্ধ, মুদ্রাযুদ্ধ, প্রযুক্তিযুদ্ধসহ স্থানিক ও আঞ্চলিক যুদ্ধের ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্রের ব্যবহারসহ তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদ ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে।’
বিশেষ অতিথি রজত বিশ্বাস তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকারের আমলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন উর্দ্ধগতি, মূল্যস্ফীতি শ্রমিক-কৃষক-মেহনতি জনতার নাগালের বাইরে। সাম্রাজ্যবাদ ও তার দালাল অন্তর্বতী সরকারের শ্রমিক স্বার্থ, জাতীয় ও জনস্বার্থ বিরোধী প্রভু মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যেও পরিকল্পনা বাস্তবায়নের বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে কৃষক-জনগণের ঐক্যবদ্ধ করে সাম্রাজ্যবাদ বিরোধী বিপ্লবী গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে হবে।’
সভাপতি তার সমাপনী ভাষণে সম্মেলনে অংশগ্রহনকারী ও বিভিন্নভাবে সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়ে আগামিতে শ্রমিক শ্রেণীর জরুরী দাবি-দাওয়া নিয়ে বিপ্লবী ধারার শ্রমিক আন্দোলনকে বৃহত্তর পরিসরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিপ্লবী ধারার শ্রমকি সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহবান জানান।
আবুল কালাম আজাদ সরকারকে সভাপতি ও নওয়াব আহমদ রাজকে সাধারণ সম্পাদক এবং মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি নিবার্চিত হয়। নবনিবার্চিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি চৌধুরী আশিকুল আলম।
ন্যায্য মজুরি, শ্রমআইন, বাস্তবায়ন, সিলেট, জেলা, প্রেস শ্রমিক, ইউনিয়ন, সম্মেলন