প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনা, সিলেটে জামায়াতের উদ্বেগ
রাজনীতি
প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ১৯ সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সাক্ষাৎ করলেও কোনো আসনে প্রার্থীতা চূড়ান্ত হয়নি।
সোমবার (২৭ অক্টোবর) রাতে সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, এখনো চূড়ান্ত হয়নি সিলেট বিএনপির মনোনয়ন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলীয় প্রার্থী ঘোষণা প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন করা হবে তবে বর্তমানে দেশের এবং দলের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে। তাই দলের নেতাকর্মী, মনোনয়নপ্রত্যাশী এবং সমর্থকদের একত্রিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিরই বার্তা দিয়েছেন।
বিএনপির সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের মোট ১৯টি সংসদীয় আসনের জন্য এবার ৬৬ জন মনোনয়নপ্রত্যাশী আবেদন করেছেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সবাই। যার প্রেক্ষিতে সোমবার দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত। বৈঠকটি তিন ধাপে অনুষ্ঠিত হয়।