তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৫ ৫:১২ অপরাহ্ন
সিলেটের দিনে দুপুরে সাড়ে বারো লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার ( ২৬ অক্টোবর) দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার কর্মচারীরা হলেন- এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা ও ক্যাশিয়ার সোহেল আহমদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর কদমতলীতে এনা পরিবহনের তিন কর্মচারী সাড়ে বারো লাখ টাকা ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য রওয়ানা দিয়েছিলেন। এ সময় তাদের কাছ থেকে এই টাকা ছিনতাই হয়।
পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার, ক্যাশিয়ারসহ তিনজন টাকা নিয়ে তাদের পরিচিত এক চালকের সিএনজি অটোরিকশায় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেনন। হুমায়ুন রশীদ চত্ত্বরে যাওয়ার আগে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।
এনা পরিবহনের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, ‘ছিনতাইকারীরা সবাই হেলমেট পরা ছিলো। তাদের হাতে লম্বা ধারালো দা ছিলো। তারপরও আমরা সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি।’
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটি নাম্বারপ্লেটযুক্ত ছিল, কিন্তু তা স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। ফলে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত।
তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।’
কদমতলী, টাকা, ছিনতাই, সিলেট, দক্ষিণ সুরমা