তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২৫ ১:০৮ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বড় ভাইয়ের প্রেমঘটিত বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম সামছুজ্জামান চৌধুরী সাদেক (১৮)। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার কাগাপাশা গ্রামের খালেকুজ্জামান চৌধুরীর ছোট ছেলে।
পুলিশ জানায়, সাদেকের বড় ভাই এনায়েতুজ্জামান চৌধুরী পুলিশের সদস্য। তার সঙ্গে একই গ্রামের মাওলানা সারাজ মিয়ার মেয়ে তাসনিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে এনায়েত তাসনিয়ার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তারা রাজি হননি। তিন-চার মাস আগে তাসনিয়া প্রেমিক এনায়েতকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন।
এ ঘটনার পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার বিকেলে এনায়েতের ছোট ভাই সাদেককে তাসনিয়ার ভাইসহ পরিবারের কয়েকজন সদস্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বড়ভাইয়ের প্রেমের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখনও মামলা হয় নি। হলে আমরা আইনত ব্যবস্থা নিব।’
হবিগঞ্জ, বানিয়াচংয়, প্রেমঘটিত, বিরোধ