দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ৪ অক্টোবর, ২০২৫ ৬:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে রোজা অবমাননার অভিযোগে সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) জামাত ইসলামী মনোনীত প্রার্থী— অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ অক্টোবর) বাদ যোহর উপজেলার উপস্থিত সর্বস্তরের জনতা দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে থানা পয়েন্টে গিয়ে বিক্ষোভ মিছিলটি এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ শাখা সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী। সঞ্চালনা করেন দিরাই জমিয়তের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরী।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়ছর আহমদ, প্রমুখ।
সভায় বক্তারা জানান, রোজা ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ফরজ বিধান। এ ফরজ বিধানকে অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই দ্রুততম সময়ে অভিযুক্ত শিশির মনিকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে।
অন্যতায় আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। এসময় দিরাইয়ের সর্বস্তরের জনতা উপস্থিত থেকে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য গত নবমীতে শারদীয় দূর্গোৎসবে একটি পূজা মণ্ডপে গিয়ে অসাম্প্রদায়িক বাঙালি চেতনার রোজা-পূজার বিষয়টি মুদ্রার এপিট ওপিঠ বলে মন্তব্য করেন অ্যাডভোকেট শিশির মনির।
দিরাই বিক্ষোভ, শিশির মনির, রোজা অবমাননা, সুনামগঞ্জ সংবাদ, ধর্মীয় বিতর্ক