তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে লিটন মিয়া (২৭) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামের সত্তার মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা প্রথমে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
নিহতের বাবা সত্তার মিয়া অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে শামীমসহ প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করেছে।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ঘটনাটি জানার পর আমি সরেজমিনে যাই। পুলিশ লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের হবে বলে আশা করছি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার, কমলগঞ্জ, মরদেহ,