১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা নেমে এসেছে ৭৪ শতাংশে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি। তবে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


আগামীকাল রোববার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, সিলেটে বজ্রপাত, সিলেট তাপমাত্রা, সিলেট আবহাওয়ার খবর, সিলেট আবহাওয়ার পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ