১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ভারীবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

আর্দ্রতার মাত্রা সকাল ৯টায় ছিল ৬৮ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৭৪ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় (৩১ আগস্ট সকাল ৬টা থেকে ১ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত) সিলেট অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বৃষ্টিপাত হয়নি।

আগামীকাল (২ সেপ্টেম্বর) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ