সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৫ ৭:২০ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের শরিক দল জমিয়তের প্রার্থী দাবি করে এক নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়েছে । শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জমিয়তের আহ্বায়ক হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক এম শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় হাজারো মানুষের ঢল নামে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক এবং প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ।
এছাড়া বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমেদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি হাফিজ ওজায়রুল হক মমনু, নির্বাহী সভাপতি এম খলিলুর রহমান, সিনিয়র সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসেন আহমেদসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
এছাড়াও যুব জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা সুজাদ আলী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ছাত্র জমিয়তের উপজেলা সভাপতি সৈয়দ একরামুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বিএনপির কাছে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে তালহা আলমকে প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা বলেন, এই আসনে কারচুপি না হলে তালহা আলমের বিজয় নিশ্চিত।
তালহা আলম তার বক্তব্যে নিজেকে সৈয়দপুর-শাহারপাড়ার সন্তান উল্লেখ করে বলেন, ‘আমি দলমতের উর্ধ্বে সবার দোয়া ও সমর্থন চাই। উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে জনগণের খেদমতের সুযোগ চাই।’
অন্যদিকে মাওলানা নুরুল হক বলেন, ‘আন্দোলন-সংগ্রামের প্রাপ্য হিসেবে বিএনপিকে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক দিতে হবে।” প্রধান বক্তা হাফিজ রশীদ আহমদ বলেন, “আমরা যুগপৎ আন্দোলন করেছি। আশা করি বিএনপি আমাদের দাবিকৃত আসনগুলো দেবে।’
জগন্নাথপুর, জমিয়তে উলামায়ে ইসলাম