২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে আবহাওয়ার পূর্ভাবাসে আগামীকাল যা আছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৫ ৭:০৫ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

আর্দ্রতার পরিমাণ সকাল ৯টায় ছিল ৯৬ শতাংশ এবং বিকেল ৬টায় কমে দাঁড়ায় ৮৪ শতাংশে।

 

বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এরপর শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

আগামীকাল রোববার (৩১ আগস্ট) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে।

 

 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেট বৃষ্টি, সিলেট তাপমাত্রা, সিলেট আবহাওয়া পূর্বাভাস, আজকের আবহাওয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ