তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে উত্তোলন করা প্রায় লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সারী নদীর বাওনহাওর ও শেওলাটুক এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি।
দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এতে নদীর পাড় ঘেঁষা ফসলি জমি ও মানুষের চলাচলের রাস্তা ভাঙনের ঝুঁকিতে পড়ে। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে প্রশাসনের নজরে আসে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দীন অভি বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিলেট জুড়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুরে প্রায় লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জৈন্তাপুর, ভ্রাম্যমান আদালদ, বালু জব্দ