০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

বানিয়াচং শ্মশানঘাটে চুরি, থানায় অভিযোগ দায়ের

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৫ ২:০১ পূর্বাহ্ন


বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারের (নতুন বাজার) পশ্চিমে শ্মশান কালী মন্দির ও মহা শ্মশানঘাট থেকে লোহার পাতের টুকরা ও দরজার গ্রিল চুরি হয়েছে।

এ ঘটনায় শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি বুলবুল ধর বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সভাপতি বুলবুল ধর জানান, গত ৯ আগস্ট রাতে শ্মশানঘাট পরিদর্শনে গিয়ে দেখতে পান কে বা কারা দেয়াল ভেঙে ইস্পাত ও দরজার গ্রিল চুরি করে নিয়ে গেছে।

গোপন সূত্রে জানা যায়, চুরি হয়ে যাওয়া এসব লোহার পাতের টুকরা স্থানীয় মিজবা মিয়ার একটি ভাঙারি দোকানে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ধান-চাল ব্যবসায়ী ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন টমটম-মিশুক মালিক সমিতির সভাপতি সেতু মিয়া জানান আমি মিজবা মিয়াকে ডেকে এনে জিজ্ঞাসা করলে কিছু লোহার পাতের টুকরা ফেরত দিলেও চুরি হয়ে যাওয়া দরজার গ্রিল ফেরত দেয়নি।

শ্মশানঘাট কমিটির সভাপতি বুলবুল ধর বলেন, আমি বিষয়টি স্থানীয় মুরব্বি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেছি। পরে নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। এ ঘটনার পর থেকে বিবাদী নানা উপায়ে আমাকে হয়রানি ও হুমকি প্রদান করে আসছে।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বানিয়াচং, হবিগঞ্জ, চুরি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ