তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৫ ১০:০৯ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচংয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে পাপন চন্দ্র গোপ (২২) নামের এক যুবকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে আগামি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার সদরের বড় বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গণে তাওহিদী জনতার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং যে কোনো পরিস্থিতির দায়ভার প্রশাসনকে নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন হযরত মাওলানা শায়খ মখলিছুর রহমান এবং যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা মশিউর রহমান ও মুনতাসীর আলম সুহান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পাপন চন্দ্র গোপ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন। তার মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে।
তারা বলেন, 'সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসবাস করে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই কর্মকাণ্ড কেবল আইনবিরোধী নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এবং অশান্তি সৃষ্টির উসকানি দেয়।'
সমাবেশে বক্তব্য রাখেন— শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা বশির আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল অলি, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মুফতি আমীর আহমদ, মুফতি এখলাছুর রহমান, মাওলানা নাসির উদ্দিন আনসারী ও ছাত্রনেতা রিমন আহমদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম-খতিব, মাদ্রাসা শিক্ষক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ-যুবকসহ কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।
উল্লেখ্য, অভিযুক্ত পাপন উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের গোপ মহল্লার মনধীর চন্দ্র গোপের পুত্র। প্রায় ১০ দিন পূর্বে পাপন চন্দ্র গোপ নামে একটি ফেসবুক আইডি থেকে নবীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও মুসলমানদের অশ্লীল ভাষায় গালাগালি করে একটি পোস্ট করা হয়। পোস্টটি দেখার পরপরই উত্তেজিত হয়ে পড়েন বানিয়াচং উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা।
মহানবীকে কুটুক্তি, বানিয়াচং, সমাবেশ