১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

তাপমাত্রা বাড়লেও সিলেটে বৃষ্টি চলবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

সোমবার (১১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পাঠানো তথ্যমতে, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় (১০ আগস্ট সকাল ৬টা থেকে ১১ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৫.০ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১.০ মিলিমিটার।

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, বৃষ্টি, তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ