০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জগন্নাথপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে রেখে স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৫ ৭:৩০ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি। এ আই দিয়ে তৈরী।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভর্তি রেখে স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 


হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর নাম সিমা রানী বিশ্বাস (২৪)। তিনি বর্তমানে চরম শারীরিক যন্ত্রণায় ভুগছেন।

গত সোমবার (৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, সিমা রানীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বামী আতাউর রহমান। ভর্তি করিয়ে ওষুধ আনার কথা বলে হাসপাতাল থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ।

সিমা রানী বিশ্বাস সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামের দেবেন্দ্র বিশ্বাসের মেয়ে। জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের আতাউর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রেমের টানে পালিয়ে গিয়ে আতাউরের সঙ্গে সংসার শুরু করেন সিমা।

সিমার মা আরতি বিশ্বাস বলেন, 'আমরা কামাল কমিটি সেন্টারে থাকতাম। আতাউর আমার মেয়েকে বাসায় কাজ দেওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর মেয়েকে ফোন দিলে সে জানায়, ভালো আছে। এখন শুনছি সে অন্তঃসত্ত্বা। আমি এই ঘটনার বিচার চাই।'

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মল্লিকা আক্তার জানান, 'সিমা রানী বিশ্বাস আট মাসের অন্তঃসত্ত্বা। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে রেফার করা হয়েছে।'

এদিকে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন সিমার পাশে দাঁড়িয়েছে। তারা সিলেটে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ