তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৫ ৫:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী হায়দারপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে হায়দারপুর বাজার এলাকার রাস্তার উপর থেকে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
অভিযানে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৮ হাজার ৯৭৭ পিস কসমেটিকস পণ্য এবং ১৪ হাজার ৮৭২ পিস কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা বলে জানিয়েছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. কে. এম. জাকারিয়া কাদির।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রতিনিয়ত সীমান্তে চোরাচালান রোধে বিজিবি তৎপর রয়েছে। তবে এবারের অভিযানে জব্দকৃত পণ্যের ধরন ব্যতিক্রমী বলে তিনি উল্লেখ করেন।
লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, 'সাধারণত ভারত থেকে আনা চোরাই শাড়ি, লেহেঙ্গা, জিরা, ফুচকা ইত্যাদি পণ্য জব্দ করা হয়। কিন্তু এবার কুকুর ও বিড়ালের ওষুধসহ উন্নতমানের কসমেটিকস পণ্য জব্দ হয়েছে, যা অনেকটাই নতুন ধরনের চোরাচালানের ইঙ্গিত দেয়।'
তিনি আরও বলেন, 'সীমান্ত এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা অবৈধ পণ্য আটকে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।'
সুনামগঞ্জ, জগন্নাথপুর, যৌথবাহিহনী, পণ্য জব্দ