মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মনিরুল ইসলাম
দৈনন্দিন
প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
বুধবার (১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান।
মৃতরা হলেন, রানা নায়ক (১৭), শ্রাবণ নায়ক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)। আহত রবি বুনার্জী (২০) বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানের একটি পুরনো সেপটিক ট্যাংকে কিছু কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। একজন একে একে ট্যাংকে নামলে তাকে বাঁচাতে আরও কয়েকজন নামেন। গ্যাসের বিষক্রিয়ায় তারা অজ্ঞান হয়ে পড়েন।
তাদের দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর অবস্থায় থাকা রবি বুনার্জীকে সিলেট ওসমানী মেডিকেলে রেফার করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, ‘চারজনকে রাতেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরে বিষাক্ত গ্যাসের প্রভাব ছিল বলে ধারণা করছি। একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এক রিং সেপটিক ট্যাংকে এতটা টক্সিক গ্যাস জমেছিল কীভাবে, সেটি নিশ্চিত নয়। গ্যাস পয়জনিং হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
শ্রীমঙ্গল, মৌলভীবাজার, মৃত্যু, চা শ্রমিক