তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫ ৬:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে চিকিৎসক ও ফার্মেসী মালিকের সিন্ডিকেট নিয়ে সিলেট ভয়েস-এ সংবাদ প্রকাশের পর অবশেষে সেই বিতর্কিত নীপা ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ছাতক ট্রাফিক পয়েন্টে অবস্থিত এই ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।
এসময় অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। একই সাথে ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে, সেজন্য কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে সতর্কও করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৯ জুন “ছাতকে চিকিৎসক ও ফার্মেসি মালিকের 'সিন্ডিকেট', বিপাকে রোগীরা“ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে সিলেট ভয়েস। সংবাদ প্রকাশের পরও প্রভাব খাটিয়ে সিন্ডিকেট অব্যাহত রেখেছিল ফার্মেসী মালিক পক্ষ। অবশেষে মঙ্গলবার সেই প্রভাবশালী চিকিৎসক-ফার্মেসি মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল চারটার দিকে অভিযানে নামেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২-এর সেকশন ১৩(২) ধারায় ফার্মেসিটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে, সেজন্য প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্কও করা হয়।
জানা যায়, গাইনি চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা সপ্তাহে তিনদিন নীপা ফার্মেসিতে রোগী দেখেন। এজন্য তিনি অতিরিক্ত ফি আদায় করেন। তার বিরুদ্ধে চিকিৎসার নামে রোগীদের জিম্মি করে ফার্মেসির নির্ধারিত ওষুধ কিনতে বাধ্য করারও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি এবং সর্বোচ্চ জরিমানা করেছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।‘
নীপা ফার্মেসী, ছাতক, সুনামগঞ্জ, অভিযান, জরিমানা