
সিলেটের বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেব রথযাত্রার সময় রথের চাকায় পিষ্ট হয়ে কানু আচার্য্য (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।
শনিবার (৫ জুলাই) বিকেলে পৌর এলাকার সুপাতলাস্থ বাসুদেব বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানু আচার্য্য মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রথযাত্রা চলাকালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত ভক্তরা এসে বাসুদেব অঙ্গনে ভিড় জমান। এ সময় অসাবধানতাবশত রথের এক পাশে পড়ে গেলে রথের চাকা বৃদ্ধ কানু আচার্য্যের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
রথযাত্রায় মৃত্যু, বিয়ানীবাজার রথযাত্রা, সিলেট বাসুদেব বাড়ি, সনাতন ধর্মীয় উৎসব, বিয়ানীবাজার দুর্ঘটনা


