০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

'জিম্মি দশা' থেকে দুই শতাধিক বালুবাহী বাল্কহেড উদ্ধারে অভিযান, আটক ৬

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাটে ‘আজমল বাহিনীর‘ হাতে ‘জিম্মি‘ দুই শতাধিক বালুবাহী বাল্কহেড উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। তবে মূলহোতা আজমল হোসেন পালিয়ে গেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও নদীপথে বালু বোঝাই বাল্কহেড গতিরোধে ব্যবহৃত দুটি ইঞ্জিন নৌকা জব্দ করেছে যৌথ বাহিনী।


রোববার (৬ জুলাই) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট থানা পুলিশ ও নৌপুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া গ্রামের এই অভিযান পরিচালনা করা হয়। 


আটকরা হলেন, উপজেলার মাটিকাপা গ্রামের জালাল উদ্দিনের ছেলে ইকবাল হোসেন ইমন (২১), একই গ্রামের জিহাদ উল্লাহর ছেলে কুদরত উল্লাহ (৪৩), মাহমুদ আলীর ছেলে তোফায়েল আহমদ (২৬), জমির উদ্দিনের ছেলে বদর উদ্দিন (৪৫), মৃত আব্দুছ ছালামের ছেলে রহিম উদ্দিন (৪৫) ও তাহির আলীর ছেলে সুলেমান (৩০)। 


জানা যায়, সরকারের ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী বাল্কহেড যাওয়ার পথে লেংগুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে আজমল হোসেনের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র অবৈধভাবে বাল্কহেড গুলো আটক করে রাখে। এ বিষয়ে ইজারাদার দফায় দফায় চেষ্টা করেও বিষয়টি সমাধান করতে পারেননি। এতে প্রায় হাজারো নৌকা শ্রমিককে জোরপূর্বক জিম্মি করে রাখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাল্কহেডগুরো উদ্ধার করতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। 


অভিযানকানে আজমল হোসেন পালিয়ে গেলেও তার লোকজন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে ৬জনকে আটক করে অভিযানকারীদল। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও নদীপথে বালু বোঝাই বাল্কহেড গতিরোধে ব্যবহৃত দুটি ইঞ্জিন নৌকা জব্দ করেছে যৌথ বাহিনী।


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে নৌপথে চালিত বালুবাহী বাল্কহেড আটকের খবর পেয়ে সেনাবাহিনী ও গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বালু বোঝাই নৌকাগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এসময় ৬জনকে আটক করা হয়েছে। 


এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, নৌপথে বালু বোঝাই বাল্কহেড আটকে রাখার অভিযোগে জড়িত ৬জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আটককৃতদের কাজে ব্যবহৃত ২টি কাঠের নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, বালুবাহী বাল্কহেড, জিম্মি, উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ