যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ জুলাই, ২০২৫ ২:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য আয়নাল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার দিবাগত মধ্যরাতে ওই ছাত্রী বাদি হয়ে আয়নালের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলা করেছেন।
ধর্মপাশা থানার কনস্টেবল আয়নাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউপির ইলামপুর দুভাগ গ্রামের নূর উদ্দিনের ছেলে।
জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী ওই ছাত্রী নেত্রকোনার একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বাড়ি ধর্মপাশা উপজেলায় হওয়ায় থানার সামনে দিয়ে নেত্রকোনা যাওয়া আসার পথে আয়নালের সাথে পরিচয় হয়। এক
পর্যায়ের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ জুন আয়নাল ছাত্রীটিকে নিয়ে সুনামগঞ্জ শহরে ঘুরতে যায় এবং নাম পরিচয় গোপন করে শহরের একটি আবাসিক হোটেলে ওঠে। পরে আয়নাল বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকার ধর্ষণ করে। সেখান থেকে ফিরে ছাত্রী নেত্রকোনায় চলে যায় এবং আয়নালকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু ২৯ জুন থেকে আয়নাল ছাত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দিলে ওইদিনই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে পরিবারের লোকজনসহ ছাত্রী ওইদিন রাতে ধর্মপাশা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। বিষয়টি জানাজানি হলে গত সোমবার আয়নালের স্ত্রীও থানায় এসে উপস্থিত হয়। ওইদিন মধ্যরাতে ছাত্রী বাদি হয়ে আয়নালের বিরুদ্ধে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, আয়নাল হকের বিরুদ্ধে ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় আয়নালকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ডাক্তারী পরীক্ষার জন্য ওই ছাত্রীকে সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্মপাশা, পুলিশ, ধর্ষন, মামলা, কলেজ ছাত্রী