মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ন
শায়খুল আকবর আলী বড় হুজুর ছিলেন সুনামগঞ্জের মুকুটহীন সম্রাট। সুনামগঞ্জসহ পুরো বাংলাদেশে উলামায়ে দেওবন্দের ভূমিকা অবিস্বরণীয়। বিশেষ করে বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সিপাহসালার হোসাইন আহমদ মাদানী (রহ.) এর মাধ্যমে এদেশের মানুষ সঠিক ঈমান ও ইসলাম পেয়েছে। সেই বীর সিপাহসালারদের অন্যতম একজন ছিলেন শায়খ আকবর আলী (রহ.) বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী।
শায়খুল আকবর আলী হুজুরের রেখে যাওয়া স্মৃতি সংরক্ষণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন উলামায়ে কেরামকে জনগণের খেদমতে সুচিন্তিতভাবে এগিয়ে আসতে হবে।
শনিবার (২৮ জুন) দুপুর ২ টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আল্লামা শায়খ আকবর আলী (রহ.) এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদদের সভাপতিত্বে ও মাওলানা মাহবুব সালমান, হাফিজ আবু সাইদ এবং মাওলানা জাকারিয়া মাহবুবের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রিয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শায়খ ইকবাল বিন হাশিম, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, তেঘরিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফিজ আব্দুল গাফ্ফার ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই ।
সভায় বক্তব্য দেন, জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান, মাওলানা শায়খ ইসহাক আলী, ছাতক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ শামসুল ইসলাম, গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলনা শায়খ আব্দুল হান্নান, মাওলানা বশির আহমদ, মাওলানা শায়খ ইমদাদুল্লাহ, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ, মাওলানা মুহসিন আহমদ, উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মুফতি মুনাজির আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, কাতার জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, যুব জমিয়ত উপজেলা শাখার সভাপতি গাজি আবুল কালাম।
এসময় ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা শুয়েব আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, হাফিজ আবু হানিফা নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।