ফসলহানির পর মাছই ছিল ভরসা, এবার তাতেও নিষেধাজ্ঞা
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৮:২৯ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৫৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৯০ লাখ টাকা এবং টিআর (ট্রান্সফার রিসোর্স) প্রকল্পে বরাদ্দ রয়েছে ৮০ লাখ টাকা।
বাজেটের ব্যয়ের দিকগুলোতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। খাতটিতে ‘কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্প’র জন্য প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়া পৌর ভবনের জন্য জমি ক্রয়, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ব্যয় প্রস্তাবনা রয়েছে। বিবিধ খাতে ব্যয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। সর্বোচ্চ আয় দেখানো হয়েছে রাজস্ব আদায় খাত থেকে, যা ৩ কোটি ৬৭ হাজার টাকা।
তবে এবারের বাজেট গত অর্থবছরের তুলনায় অনেকটাই কম। ২০২৪-২৫ অর্থবছরে পৌরসভা ৩৭ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৬৮৬ টাকার বাজেট ঘোষণা করেছিল, যা ছিল একটি ‘বিলাসী বাজেট’ হিসেবে পরিচিত। তবে ওই বছর প্রকৃত আয় ছিল মাত্র ৬ কোটি টাকার মতো।
পৌর প্রশাসক আলাউদ্দিন কাদেরের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পৌর সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।
বাজেট২০২৫-২৬, বাজেট ঘোষণা, বিশ্বনাথ পৌরসভা