যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে চারটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকা আটক করে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ জুন) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
ছাতক নৌ পুলিশ ফাঁড়ির এসআই অপু কুমার দাশ গুপ্ত জানান, একটি চক্র উৎমাছড়া এলাকার ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে ছাতকের দিকে নিয়ে যাচ্ছিল। যৌথ বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়ে ভোররাতে চারটি বালুবোঝাই নৌকাসহ চারজনকে আটক করে। নৌকাগুলোতে আনুমানিক দুই হাজার ঘনফুট বালু ছিল।
আটককৃতরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রামের মো. আলামিন (২৬), একই গ্রামের আব্দুল আহাদ (২৯), ছাতক থানার বারকাহন গ্রামের কওছর উদ্দিন (৪৫) এবং জামালগঞ্জ থানার ফতেহপুর গ্রামের মো. আশরাফ (৩৪)।
পরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন।
জরিমানা আদায় শেষে নৌকা চারটি প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয় এবং জব্দকৃত বালু ছাতক বিআইডব্লিউটিএ ঘাটে সংরক্ষণে রাখা হয়।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি রাজস্ব সুরক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলবে।'
ছাতক, ভ্রাম্যমান আদালত, সুনামগঞ্জ, নৌ পুলিশ, জরিমানা, আটক