যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ জুন, ২০২৫ ৪:০৮ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামে শুক্রবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল এক গৃহস্থবাড়িতে হানা দিয়ে হাত-পা বেঁধে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোবিন্দ পালের বাড়িতে ১০ থেকে ১২ জনের ডাকাতদল হানা দেয়। এর মধ্যে অন্তত ৮ জন ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের জিনিসপত্র তছনছ করে। পরে তারা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বাড়ির বাইরে আরও কয়েকজন ডাকাত পাহারায় ছিল বলে জানিয়েছেন তারা।
এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমলশীদ মানব কল্যাণ সোসাইটি এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সোসাইটির সাধারণ সম্পাদক সাদিক সিদ্দিকী বলেন, 'এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমলশীদ বাজারে লুটপাটের ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।'
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, 'ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এবং ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।'
জকিগঞ্জ ডাকাতি, আমলশীদ গ্রাম, সিলেট, ডাকাতদল, গৃহে ডাকাতি, সংঘবদ্ধ, ডাকাতি