সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৭ জুন, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আজও আবহাওয়া থাকবে মেঘলা। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থেকে কখনো কখনো পূর্ণ মেঘাচ্ছন্ন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৭ জুন) সিলেট আবহাওয়া অধিদপ্তরের পাঠানো তথ্যমতে, ২৪ ঘণ্টায় সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গতকাল সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫.২ মিলিমিটার। আর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৪.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, সিলেট অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিও। সঙ্গে থাকতে পারে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাত।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৮০ শতাংশে।
আগামীকাল (২৮ জুন) সিলেটে সূর্য উঠবে সকাল ৫টা ৫ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, সিলেট বৃষ্টিপাত পরিমাণ, সিলেট তাপমাত্রা, সিলেটের আর্দ্রতা