১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

৬ দফা দাবিতে শাল্লায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ জুন, ২০২৫ ২:১৬ অপরাহ্ন


গ্রেড পরিবর্তন,পদন্নোতিসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা।

 

 ২৪ জুন (মঙ্গলবার) হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৮-১০ পর্যন্ত এই কর্মসূচী পালন করেন তারা। 

 

 বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শাল্লা শাখার সভাপতি মো. হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ছোটন চন্দ্র দাশের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

 

 ছয় দফা দাবিগুলো হলো, নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ সম্মান, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

 

এসময় স্বাস্থ্য সহকারীগণ বলেন, আমরা মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সেবা পৌঁছে দিয়ে আসছি। হাওরাঞ্চলে প্রতিনিয়ত সংগ্রাম করে আমাদেরকে দায়িত্ব পালন করতে হয়। আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে, কিন্তু আমাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না। 

 

তারা আরও বলেনম বহু বছর ধরে অবহেলিতই থেকে যাচ্ছি। তাই আমরা আজ অবস্থান কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ১৪তম গ্রেডের মতো মৌলিক দাবি বাস্তবায়ন না হলে স্বাস্থ্যখাতের মাঠ পর্যায়ে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হতে পারে। সরকারকে আমরা অনুরোধ করছি দ্রুত দাবি পূরণের ব্যবস্থা নিতে। 

 

 এসময় গুরুত্ব সহকারে দাবিগুলো বাস্তবায়ন করতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা।

 

কর্মসূচিতে হেল্থ এসোসিয়েশনের স্থানীয় নেতৃবৃন্দ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত সকল স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাল্লা স্বাস্থ্য সহকারী আন্দোলন, স্বাস্থ্য সহকারীর ছয় দফা দাবি, স্বাস্থ্য সহকারীর গ্রেড পরিবর্তন, হাওরাঞ্চল স্বাস্থ্যসেবা, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ