ফসলহানির পর মাছই ছিল ভরসা, এবার তাতেও নিষেধাজ্ঞা
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ জুন, ২০২৫ ৫:১৫ অপরাহ্ন
সিলেটের আম্বরখানায় ইউনিমার্টের নিজস্ব ভবনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে সহায়তা করেছে মুজিব-জাহান রেডক্রিসেন্ট।
রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রক্তদাতা তুহিন আহমেদ বলেন, ‘আজ ইউনিমার্টের রক্তদানের মাধ্যমে আমি ষষ্ঠবারের মতো রক্ত দিলাম। রক্তদান একটি গর্বের বিষয়। তবে ইউনিমার্টের আয়োজনটি আমাকে বিশেষভাবে ভালো লেগেছে।’
ইউনিমার্টে কর্মরত দেলোয়ার হোসেন বলেন, ‘এই উদ্যোগটি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে নেয়া হয়েছে। ইউনিমার্ট শুরু থেকেই নানা সামাজিক কার্যক্রমে যুক্ত। বিশেষ করে গত বন্যায় আমরা তহবিল সংগ্রহ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছিলাম। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমরা এই কর্মসূচির আয়োজন করি।’
তিনি আরও বলেন, ‘রক্তদানের বিষয়ে আমাদের দেশের মানুষ এখনও সচেতন নয়। পাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। একটা ভুল ধারণা আছে যে রক্ত দিলে শরীরে রক্ত কমে যাবে, কিন্তু বিষয়টি এমন নয়। ১৮ বছর বয়সের বেশি এবং ৫০ কেজির ওপরে ওজন হলে একজন সুস্থ মানুষ প্রতি ৪ মাস পরপর রক্ত দিতে পারেন।’
মুজিব-জাহান রেডক্রিসেন্টের উপপরিচালক কমল পদ পাল বলেন, ‘রক্তের প্রয়োজন হলে এখনো এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যা মানব রক্তের বিকল্প হতে পারে। আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মার্কেট এবং সামাজিক সংগঠনের সহযোগিতায় রক্ত সংগ্রহ করি এবং তা মুমূর্ষু রোগীদের দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ ইউনিমার্টে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।’
সিলেট রক্তদান কর্মসূচি, ইউনিমার্ট রক্তদান, মুজিব-জাহান রেডক্রিসেন্ট, স্বেচ্ছায় রক্তদান সিলেট