মুহাম্মদ ফখরুল ইসলাম
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২২ জুন) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি সম্পন্ন হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, 'ডা. জুবাইদা দুঃখ-সংকটে সবসময় তারেক রহমানের পাশে থেকেছেন। তাঁর জীবনের ত্যাগ ও মানবিক মূল্যবোধই আজকের এই কর্মসূচিকে আরও অর্থবহ করে তুলেছে।'
এ সময় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হাফিজ আব্দুল হালিম, সেলিম মিয়া, এনাম খান, কয়েস আহমদ, হাফছা বেগম, রায়হান আহমদ, মানিক মিয়া, নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচি, বিএনপির পরিবেশ উদ্যোগ, ডা. জুবাইদা রহমান জন্মদিন, তারেক রহমান পরিবার, সিলেট মহানগর বিএনপি