০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

তাহিরপুরে পরিত্যক্ত বাড়িতে মিলল ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৫:২৯ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে আনা ভারতীয় সিরামিক পণ্য ও ফুসকা জব্দ করা হয়েছে। যার সিজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।

 

শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ও পুলিশ সদস্যরা মিলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় নামক এলাকা থেকে এসব ভারতীয় পণ্য আটক করে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির।

 

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় নামক গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবৈধভাবে আনা ভারতীয় পণ্য মজুত করে রাখা হয়েছে। এমন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান দেয় টাস্কফোর্স। পরে বাড়িটিতে তল্লাশি করে ৯ হাজার ৭'শ পিস ভারতীয় সিরামিক কাপ এবং সাতশো কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়। যার সিজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

তাহিরপুর সীমান্ত, ভারতীয় পণ্য জব্দ, সিরামিক কাপ ও ফুসকা, সুনামগঞ্জ বিজিবি অভিযান, সীমান্ত চোরাচালান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ